সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউপির (পূর্ব) ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রসমালার বিরুদ্ধে রাস্তার কাজের টাকা আত্মসাতের অভিযোগ করে নবীগঞ্জ উপজেলা কর্মকর্তা ও জেলা প্রসাশকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের মারফত জানা যায়, অনুমান ৪ মাস আগে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপির ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রসমালা একটি টি আর বরাদ্ধ আনেন। বরাদ্ধটি বাগাউড়া গ্রামের খরছু মিয়ার বাড়ী থেকে খাজা মিয়া লন্ডনী বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করার বরাদ্ধ পান। কিন্তু মাটি ভরাট না করে পরবর্তীতে আরেকটি বরাদ্ধ এনে ইটসলিং করিয়ে মাটি ভরাটের টাকা আত্মসাত করেন। মাটি ভরাট না করায় বাগাউড়া গ্রামের আলীনুর পাশা সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিগণ মাটি ভরাট না করে ইটসলিং এর কারন জানতে চাইলে আলীনুর পাশাসহ সবাইকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেন ইউপি সদস্যা। উক্ত বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলেও কোন লাভ হয়নি। এলাকার স্বার্থে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com