মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরের দি জাপান হসপিটালের পরিচালক ও ডাক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শরের দি জাপান হসপিটালের পরিচালক আরিফুল হক ও ডাক্তার এসকে ঘোষসহ ৪ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে। অপরদিকে তাদেরকে খুঁজছে পুলিশ। গা ঢাকা দেয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আজাদ আহমেদ। গতকাল বুধবার মামলাটি রুজু হয়। এরপরই পুলিশ অভিযুক্তদের ধরতে সাড়াশি অভিযান শুরু করে। জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ওই হাসপাতালে অপচিকিৎসায় বড় বহুলা গ্রামের রহিমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়। শুধু তাই নয়, তারা ওই নারীর জরায়ূ কেটে ফেলাসহ কিডনিও উধাও করে ফেলের অভিযোগ উঠে। এ ঘটনায় রহিমার চাচাতো ভাই মৃত ইউনুস আলীর পুত্র রহমত আলী বাদি হয়ে হাসপাতালের পরিচালক আরিফুল হক আরিফ, ডাক্তার এসকে ঘোষ, ম্যানেজার সিদ্দিকী জনি ও তাবির হোসেনের বিরুদ্ধে ২৩ অক্টোবর আদালতে মামলা করে। বিচারক মামলা আমলে নিয়ে রুজু করার জন্য সদর থানাকে নির্দেশ দেন। ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com