মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

পাসপোর্ট দালাল মাহি কারাগারে রোহিঙ্গা নারীর রিমাণ্ড আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূয়া জন্মনিবন্ধন করাতে গিয়ে আটক দালাল আমানুর রশিদ মাহি ও রোহিঙ্গা নারী রোকেয়ার বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম। গতকাল বুধবার বিকালে রোহিঙ্গা নারী রোকেয়ার বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ চক্রের সাথে কারা জড়িত তা সহজেই বের করা যাবে। শুধু তাই নয়, তার মোবাইল কললিষ্টও যাচাই করা হবে। এর আগে মাহি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ৫ জনের নাম প্রকাশ করেছে। সে জন্য মাহিকে রিমাণ্ডে আনার প্রয়োজন মনে করছে না পুলিশ।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বর্তমানে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার হারুনুর রশিদের পুত্র মাহি এক রোহিঙ্গা নারীকে নিয়ে পাসপোর্ট করতে যায়। এ সময় কর্মকর্তাদের সন্দেহ হলে তারা আটক হয়। এ ঘটনায় পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বজলুর রশিদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com