মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্র সমন্বয় ফোরামের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার নেতৃবৃন্দরা। গত ৮ অক্টোবর রবিবার দুপুর ১২ টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে এই মতবিনিময় সভায় মিলিত হয়। এ সময় নবাগত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীরকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্র সমন্বয় ফোরাম এর নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকালী কালেজ শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক কপিল সেন রাতুল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, রিদয় আহমেদ, তৌহিদুল ইসলাম ইলিয়াস, ইনজামুর হোসেন তানভীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আল-আমিন, প্রচার সম্পাদক রিদয় রহমান, অর্থ সম্পাদক আশিকুর রহমান রাসেল, সদস্য তাহমীদ আহমেদ, আবদাল হোসেন, সাকিব আহমেদ, জিসান আহমেদ, পাভেল আহমেদ প্রমূখ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বৃন্দাবন সরকারী কলেজে একটি ক্যারিয়ার কাউন্সিল করার ব্যাপারে আলোচনা করেন এবং ক্যারিয়া কাউন্সিল সফলে সর্বাত্ব সহযোগিতার আশ্বাস দেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com