সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অস্ত্র মামলায় বাহুবলের এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে তানভীর আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কারাদণ্ড দিয়েছেন আদালত। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের ছুরাব হোসেনের পুত্র। গত মঙ্গলবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আজিজুল হক তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে কোনো অর্থদণ্ড দেয়া হয়নি।
পেশকার সৈয়দ গোলাম হাদী জুয়েল জানান, ২০১৫ সালের ২৬ মে বাহুবল থানার এসআই আজিজুর রহমান নাইম গোপন সংবাদের ভিত্তিতে তানভীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার স্বীকারোক্তি মতে একটি পাইপগান ও কার্তুজ জব্দ করা হয়। ওইদিনই এসআই বাদি হয়ে মামলা দিয়ে তানভীরকে কোর্টে প্রেরণ করেন। দীর্ঘদিন কারাভোগের পর সে জামিনে বেরিয়ে আসে। গত মঙ্গলবার স্বাক্ষি প্রমাণ শেষে আদালত এ আদেশ দেন। তবে রায় প্রদানকালে তানভীর পলাতক ছিলো। সে শিবিরকর্মী বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ, আসামি পক্ষে ছিলেন, এডভোকেট রফিক উদ্দিন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com