মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সিএনজি উল্টে শিক্ষকসহ ৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পুকড়া এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে শিক্ষকসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত কালিপদ চক্রবর্তীর পুত্র হাইস্কুলের শিক্ষক কৃপেশ চক্রবর্তী (৫৫) সহ আরও ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হবিগঞ্জ থেকে সিএনজি যাত্রী নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। পুকড়া এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি কুকুর দৌড় দেয়। এ সময় চালক হার্ড ব্রেক ধরলে সিএনজি উল্টে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com