সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে একরাতে আবারও চার বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে আবারও পরপর চার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তবে এসব চুরিতে এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয়দের দাবি বারবার চুরি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি কোনো চোরকে ধরাতো দূরের কথা খোয়া যাওয়া কোনো মালামালও উদ্ধার করতে পারেনি। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দণি লেঞ্জাপাড়াস্থ ডা. আব্দুর রউফের বাসায় চুরি সংঘটিত হয়।
জানা গেছে, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে ওই বাসার একটি লোহার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এতে বাসার লোকেরা অজ্ঞান হয়ে যান। এ ফাঁকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়। অজ্ঞান হওয়া ব্যক্তিদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জিকুয়া মীর বাড়ির লিটন মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম এবং সাবাসপুরে ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়। এতে করে শায়েস্তাগঞ্জবাসী মনে করছেন এমন ঘটনায় আইন শৃংখলাবাহিনীর গাফিলতি রয়েছে। অচিরেই যদি এর ব্যবস্থা করা না হয় তবে এর লাগাম টানা যাবে না।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, চুরির বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com