মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ জংশনের প্লাটফর্মের ফ্যান খুলে নিলেন আইডব্লিও

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী জংশনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, আইডব্লিও প্লাটফর্মের সকল ফ্যান খুলে নিয়ে গেছেন। সম্প্রতি নানা সমস্যায় জর্জরিত জংশনটি সংস্কার করা হয়, পাশাপাশি প্লাটফর্মে প্রায় ১৫টি নতুন ফ্যান লাগানো হয়। যা অপেক্ষমান যাত্রীদের ভোগান্তি লাঘব হয়। কিন্তু ঈদের আগের দিন সকল ফ্যান খুলে নিয়ে গেছে। যাত্রীরা অভিযোগ করেন প্রতিদিন শায়েস্তাগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আন্তঃনগরসহ প্রায় ১৫টি ট্রেন আসা যাওয়া করে এবং শত শত যাত্রী প্লাটফর্মে অপেক্ষা করেন ট্রেনের জন্য। কিন্তু ফ্যান না থাকায় গরমের মাঝে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। অপরদিকে সকল বিশ্রামাগারও তালাবদ্ধ করে রাখা হয়েছে। তাও আইডøবিওর নির্দেশে। শুধুমাত্র ভিআইপি যাত্রী গেলে প্রথম শ্রেণির বিশ্রামাগার খুলে দেয়া হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com