সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিনেমা হলের শিহাব রেষ্ট হাউজ থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার শিহাব রেষ্ট হাউজ থেকে সৈয়দ নাসির মিয়া (৪২) নামের এক এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টায় সদর ওসি (তদন্ত) বদিউজ্জামান, এসআই মমিনুল ইসলাম পিপিএম ও ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশ ওই হোটেলের ৩য় তলার ৩০৩ নম্বর রোম থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সিকান্দরনগর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র। জানা যায়, গত ৪ এপ্রিল একটি এনজিওর কর্মী পরিচয়ে তিনি ওই হোটেলে উঠেন এবং গতকাল পর্যন্ত অবস্থান করেন। শনিবার বিকেলে সাড়াশব্দ না পেয়ে তার চাচাতো ভাই আব্দুস সহিদ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। হোটেল ম্যানেজার তাউছ মিয়া জানান, সে একটি এনজিও কর্মীর পরিচয়ে ১৫০ টাকা দৈনিক ভাড়ায় রোম নেন। গতকাল সেহরী খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। এরপর সকাল থেকে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওসি বদিউজ্জামান জানান, লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com