সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ সিনিয়র সিটিজেন্স সোসাইটি আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতির দিবস উপলক্ষে স্থানীয় হবিগঞ্জ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীর শহীদদের আত্মার শান্তি কামনায় আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হবিগঞ্জ দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির ভারপাপ্ত সভাপতি সাবেক ব্যাংকার মো: বদরুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল এডঃ মোস্তক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, বীর বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রব, অধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মোঃ সাজিদ আলী, সাবেক ব্যাংকার মোঃফারুকুল ইসলাম আনছারী, সাবেক ব্যাংকার সৈয়দ গিয়াস উদ্দিন, সাবেক ব্যাংকার মতিউর রহমান, সাবেক ব্যাংকার আব্দুল মালেক এজাজ, সাাবেক সরকারী কর্মকর্তা আবুল ফজল চৌধুরী, মোঃ ছুরত আলী। অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মজিদ বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com