প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ও নাগরিক সুবিধা নিশ্চিতকরনকল্পে পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকালসকাল ১০ টায় পৌরভবনের সভাকক্ষে প্রথম সভায় হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন মেয়র। বেলা ১১ টায় পৌরসভার কাউন্সিলবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। মতবিনিময়কালে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, বিগত বছরগুলোতে ধৈর্য্য, নিষ্টা ও আন্তরিকতার সাথে পৌরসভার উন্নয়নে কাজ করায় বর্তমানে পৌরসভার উন্নয়নে সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ইউজিআইআইপি ও বিএমডিএফের আওতায় হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে। সকলের আন্তরিকতা ও যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে পৌরসভা তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম সভায় পৌরসভার সচিব নুর আজম বিন আখতার, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরের সভায় পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, দিলীপ দাস, শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, মোহাম্মদ জুনায়েদ মিয়া, সৈয়দা লাভলী সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।