সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে সংবর্ধনা দিল মাধবপুর উপজেলা পরিষদ

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ দেশ সেরা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন মাধবপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান। এ উপলক্ষে গতকাল সোমবার (২০ মার্চ) উপজেলা পরিষদের পক্ষ থেকে মাসিক সাধারণ সভায় ওই কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মোঃ ছিদ্দিকুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনজুর আহসান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ওয়াসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুর সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুর রহমান সোহাগ, সৈয়দ সোহেল, মাসুদ খান, পারভেজ চৌধুরী প্রমুখ।
মোঃ ছিদ্দিকুর রহমান মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সহকর্মীদের চোখে তিনি বেশ বিনয়ী ও কাজ পাগল একজন মানুষ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ১২ মার্চ রবিবার কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ দেশ সেরা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com