মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ওমরাহ পালন শেষে কার্যালয়ে আসায় মেয়র জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ওমরাহ পালন শেষে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আগমন উপলক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচছা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও পৌরকর্মচারী সংসদ। গতকাল সকালে মেয়র হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে উপস্থিত হলে সেখানে অপেক্ষমান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব নূর আজম বিন আখতার, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ অন্যান্যরা। এ সময় মেয়র আলহাজ্ব জি, কে গউছ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।
পরে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন পিয়ারা বেগম, দিলীপ দাস, শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, আব্দুল আউয়াল মজনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com