মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে হরিণ জবাই করে মাংস বিক্রি ॥ ৭ জনকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বনের হরিণ জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৪ এর বিচারক এ দণ্ডাদেশ দেন।
তারা হল, চুনারুঘাট উপজেলার দক্ষিণ শনখলা গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র আব্দুল করিম, মৃত আব্দুল্লাহর পুত্র নুর মিয়া, মৃত জব্বার আলীর পুত্র জাহির উদ্দিন, মৃত আমিন উল্লার পুত্র এংরাজ মিয়া, মৃত চান্দ আলীর পুত্র আব্বাস আলী, মৃত রহমত আলীর পুত্র মরম আলী। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ৯টার সময় আসামিরা জঙ্গল থেকে একটি হরিণ শিকার করে এনে জবাই করে মাংস বিক্রি করে দেয়। এ ঘটনায় কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান বাদি হয়ে থানায় মামলা করেন। মামলা শেষে আদালতে আসামিরা হাজির হয়। গতকাল বুধবার তারা দোষ স্বীকার করলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৭ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদেরকে শেষ বারের মতো ক্ষমা করা হয়। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com