সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরের শায়েস্তানগরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সড়ক জনপথের কোয়ার্টার

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শায়েস্তানগরে সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এ কারণে সন্ধ্যার পর এখানে বিভিন্ন অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পায়। কোয়ার্টারগুলোতে ঘর রয়েছে। কিন্তু এখানে অনেক দিন ধরে কেউ বসবাস না করায় দরজা, জানালা ভেঙ্গে গেছে। এমনকি বাউন্ডারীর গেইটও খসে পড়ছে। যে কারণে রাতের বেলা মাদকসেবীরা এ জায়গাকে নিরাপদ আশ্রয় মনে করে। সচেতন মহল মনে করছেন, পুকুরটি ফায়ার সার্ভিসের পানি সরবরাহের কাজে ব্যবহার করলেও জনগণ উপকৃত হতো। এ ছাড়া কোয়ার্টারটি দেখাশোনার জন্য কোনো গার্ড না থাকায় এমন দশা হয়েছে বলে মনে করছেন অনেকে। আবার এটি মেরামত করে যদি সরকারি কর্মচারীদের ভাড়া দেয়া হতো তবে সরকারের কোষাগারে হাজার হাজার টাকা জমা হতো। আর এমনটি না হওয়ায় সরকার কয়েক বছরে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে শায়েস্তানগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এরকম দৃশ্য দেখা যায়। এ বিষয়ে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com