মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জের জুয়াড়িসহ ৮ জন মৌলভীবাজারে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জুয়াড়িসহ ৮ জনকে মৌলভীবাজারে আটক করা হয়েছে। গত রবিবার রাত ১২টার দিকে মৌলভীবাজার মডেল থানার এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ অফিসার্স ক্লাবের আশপাশ থেকে তাদের আটক করেন। আটকরা হল, শায়েস্তাগঞ্জের শাহজাহান, আবু মিয়া, ইদ্রিস আলী, হবিগঞ্জ শহরের সাহেব আলী, এ ছাড়া মৌলভীবাজারের মাহতাব হোসেন, কিতাব আলী, জাহাঙ্গীর আলম। পুলিশ জানায়, ওই সময় তারা অফিসার্স ক্লাবের পাশে জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
প্রসঙ্গত, সম্প্রতি হবিগঞ্জ শহরে শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন এলাকায় ওয়ানটেনের নামে জুয়ার আসর বসতো। ফলে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পায়। এ নিয়ে সংবাদ হলে বিষয়টি পুলিশের উর্ধ্বতন অফিসারের নজরে আসে। এক পর্যায়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক জুয়াড়িকে আটক করলে জুয়ার বোর্ডটি মৌলভীবাজারে নিয়ে যায়। সেখানকার বিষয়টিও সিলেটের ডিআইজিকে জানালে তার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com