মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের প্রথম ফোর কালার অফসেট প্রেস ও প্যাকেজিং ফ্যাক্টেরী হবিগঞ্জ প্রিন্টি এন্ড প্যাকেজিং এর উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শহরের অংকন প্লাজায় হবিগঞ্জের ১ম ফোর কালার অফসেট প্রেস ও প্যাকেজিং ফ্যাক্টরী হবিগঞ্জ প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাচী এনামুল হক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, মাচেন্ট এসোসিয়েশেন এর সাধারণ সম্পাদক ও চেম্বারের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু, উপকর কমিশনার কেশব লাল মল্লিক, জেলা কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট বিভৎসু চক্রবতী, চেম্বারের নির্বাহী সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, এডভোকেট শাহ ফকরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, শাহ মোঃ আরজু, রাজেশ সরকার, ডাঃ জি এম মঈন উদ্দিন সাঁকো, এডভোকেট আশরাফুল আলম, শেখ মাহবুবুল আলম মান্না, ডাঃ রাজিব দাশ, ইফতেখার রহিম, স্থপতি হাসান তারেক, শেখ আশিকুজ্জামান সহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, প্রিন্টিং ব্যবসায়ের সকল মেশিনারিজ এক ছাদের নিচে নিয়ে এসেছে হবিগঞ্জ প্রিন্টি এন্ড প্যাকেজিং। তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। এ সময় হাফেজ মোঃ তাজুল ইসলাম কোরআন ও দোয়া পাঠ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com