প্রেস বিজ্ঞপ্তি ॥ ফুজালা ও আবনা পরিষদ বরুনা মাদ্রাসার উদ্যোগে হবিগঞ্জ টাউন হলে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরুনা মাদ্রাসার ফারিগ মাওলানা মোহাম্মদ আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুজালা ও আবনা পরিষদের সপ্নদৃষ্ঠা বরুনা মাদ্রাসার নায়েবে সদরে মুহতামীম মাওলানা নূরে আলম হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুনা মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা বদরুল আলম হামিদী।
সভায় বক্তব্য রাখেন, বরুনা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল হাই উত্তরসূরী, মাদ্রাসার নাজিম মাওলানা রশিদুর রহমান, বরুনা মাদ্রাসার ফারিগ মাওলানা আবদুল বাছিত, মাওলানা আবদুর রহমান, মাওলানা ফয়জুল করিম।
সভায় বক্তাগন বলেন, ফুজালা ও আবনা পরিষদের কাজকে আরো জোড়ালো করার লক্ষ্যে থানায় থানায় কমিটি গঠন করতে হবে। সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে মাওলানা মোহাম্মদ আনোয়ার আলীকে সভাপতি, হাফেজ মাওলানা ইয়াহিয়া আল মামুনকে সেক্রেটারি এবং মাওলানা মাহফুজুর রহমান হজাইফাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।