মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুর উপজেলার সৈয়দ হুমায়ুন একাডেমির শ্রেণী পাঠের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলায় সৈয়দ হুমায়ুন একাডেমির নতুন শ্রেনী পাঠের উদ্বোধন ও বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে একাডেমির প্রতিষ্ঠাতা সফকো স্পিনিং ও সায়হাম মাল্টি পাইবার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ¦ সৈয়দ এবিএম হুমায়ুন এর উদ্বোধন ও বই বিতরন করেন। এ সময় সায়হাম মাল্টি পাইবার মিলস্ লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ সাকেব আহমদ, মনতলা শাহজালাল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউ/পি সদস্য আব্দুল কুদ্দুছ, মোঃ বকুল মিয়া, একাডেমির প্রধান শিক্ষক মেহেরুন নেচ্ছা লাভলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রকৌশলী আলহাজ¦ সৈয়দ এবিএম হুমায়ুন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com