রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সমবায় কর্মকর্তা মিজানুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সাংবাদিক আয়ুব খান, মিজানুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় জেনে তারা ১৪ ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সকাল থেকে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সংগীত, চিত্রাংকন ও যেমন পার তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com