মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে চাষকৃত ৯টি গাঁজা গাছ জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৯টি গাঁজা গাছ জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের কাঠাল ডাঙ্গা এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে আসামী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গাঁজা চাষী ওই এলাকার মৃত জহর লাল মুড়ার পুত্র চন্দ্রন মুড়া (৪২)কে আসামী করে মামলা দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও ডিএনসি’র পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ ফুট লম্বা গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা। থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com