মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চৌঃ আতাউর রহমান বাচ্চু’র ইন্তেকালে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের বাবা চৌধুরী আতাউর রহমান বাচ্চু এর ইন্তেকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
গতকাল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
চৌধুরী আতাউর রহমান বাচ্চু গতকাল সকাল ১১টা ৩৫ মিনিটে হবিগঞ্জ শহরের মর্ডাণ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com