বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

শহরের প্রধান সড়কে আবারও ট্রাক-ট্রাক্টর, লরি যানবাহন চলাচল

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কে আবারও ট্রাক-ট্রাক্টর, লরিসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করেছে। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দূর্ঘটনাসহ রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হচ্ছে। পাশাপাশি তীব্র যানজটের কারণে অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো যেতে পারছেন না।
সম্প্রতি জেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটিতে সিদ্ধান্ত হয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের প্রধান সড়কে এসব যান চলতে পারবে না। পত্রিকায় লেখালেখির পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শহরের প্রধান সড়ক দিয়ে এসব যান চলাচল করছে। ফলে ৬ মাস থেকে ১ বছরের মাথায় নবনির্মিত সড়ক ভেঙ্গে যাচ্ছে। হবিগঞ্জ শহরে মাত্র দুইটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত টমটম, অটোরিকশা ও মিশুক চলাচল করছে। ৩ কিলোমিটারের রাস্তা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কিন্তু এসব ছোট ছোট যানবাহন চলাচলের ফলে ঘন্টার পর ঘন্টা যানজট হচ্ছে। তার উপর আবার এসব ভারী যানবাহনের চলাচল। তবে সবচেয়ে বড় কথা হলো, প্রতিদিন শহরের প্রধান সড়ক দিয়ে দানব রূপি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে চলছে। এতে রাস্তা ভেঙ্গে যাচ্ছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সদর থানার প্রধান ফটকের সামনে মালবোঝাই ট্রাক পুলিশ আটক করেছে। পথচারীদের দাবি অচিরেই যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়া হয় তবে মডেল শহরের রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com