সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হলেন বাহুবল মডেল থানার প্রজিত কুমার দাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দতার জন্য (অক্টোবর মাসের) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রজিত কুমার দাস’কে নির্বাচিত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে তাকে নির্বাচিত করা হয়। তিনি প্রথম বারের মত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, “এই সফলতা অর্জনের পেছনে জেলা পুলিশ সুপার, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ থানা পুলিশের সদস্যের অকান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ”ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com