সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ডজন মামলার আসামি কোর্টের সাবেক পেশকার গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে ১ ডজন মামলার সাজাপ্রাপ্ত আসামি এডিএম কোর্টের সাবেক পেশকার আব্দুল কদ্দুছ (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানার এসআই ইয়াকুব হোসেন, এএসআই শিবলু মজুমদার ও সোহেল দেবের নেতৃত্বে পুলিশ শ্রীমঙ্গলের সবুজবাগ থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হল- সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আঃ মন্নান মিয়ার পুত্র আব্দুল কদ্দুস মিয়া। জানা যায়, তিনি হবিগঞ্জ এডিএম কোর্টের সাবেক পেশকার হিসাবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে প্রায় ১২টি চেক জালিয়াতির মামলায় সাজা পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। ওসি গোলাম মর্তুজা জানান, আটক কদ্দুছকে আজ শুক্রবার কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com