সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে আনজুমানে সালেকীনের শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জে আজিমুশশান শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত শহরের পৌর অডিটরিয়ামে সিরাজনগর দরবার শরীফের তরিকত ভিত্তিক সংগঠন আনজুমানে সালেকীন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুলতানুল মোনাজিরিন, পীরে তরিকত আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতী শেখ শিব্বির আহমদ আল-ক্বাদরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান। স্বগত বক্তব্য রাখেন শেখ ফারুক মিয়া।
মাওলানা আলী নেওয়াজ আল কাদেরী ও মুফতী মুজিবুর রহমান আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন মাওলানা আফসার আহমদ কাওসারী, মাওঃ শেখ মোশাহিদ আলী, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ জুবায়ের আহমদ রহমতাবাদী, মাওঃ মতিউর রহমান হেলালী, মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মাওঃ সাহাব উদ্দিন, মাওঃ আলী মুহাম্মদ চৌধুরী, মাওলানা নুরুল আবছার চৌধুরী, মাওঃ ইরফান আলী, মাওঃ আবু জাফর সাদেক খান, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ আব্দুস সাত্তার নূরী, মাওঃ রোমান আহমদ চৌধুরী আল-ক্বাদরী, মাওঃ সৈয়দ হোসেন, মাওঃ মুফতী জুবায়ের আহমদ, মাওঃ মুফতি শাহ আলম জিহাদী প্রমূখ।
পবিত্র কুরআন মজিদ তিলাওয়াত করেন মাওলানা গোলাম রব্বানী। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আলী আহমদ রেজা মাহদী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com