সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুতের আসা যাওয়া ॥ নাভিশ্বসে মানুষ

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘণ্টায় ঘণ্টায় ৩-৪ বার বিদ্যুৎ আসা যাওয়া করেছে। এদিকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূগোপূজা চলছে। দুপুর থেকে রাত পর্যন্ত মন্ডপে দর্শনার্থীদের উপড়ে ভিড় ছিলো। কিন্তু বিদ্যুৎ না থাকায় বেশ কয়েকটি মন্ডপে চুরি, ছিনাতাইর মতো ঘটনা ঘটেছে। তবে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে, শাহজিবাজার, আশুগঞ্জ, সিলেট বিদ্যুৎ কেন্দ্রসহ জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যার কারণে বিদ্যুৎ আসা যাওয়া করছে। এর ফলে হবিগঞ্জ শহরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
শুধু তাই নয়, ফ্রিজ, টিভিসহ ইলেক্টটিক সামগ্রী বিকল হয়ে গেছে। সরেজমিনে শহরঘুরে দেখা যায় কোনো কোনো এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারেই বিদ্যুৎ বিহীন। আবার কোনো কোনো এলাকায় বিদ্যুৎ আসা যাওয়া করছে। এদিকে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। আবার কেউ কেউ বিদ্যুৎ না থাকায় দোকান বন্ধ করে বাসায় চলে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com