সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ভারতে পুজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাধবপুরের দুই যুবক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের পাশ্ববর্তী উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় দিকে মাধবপুর পৌরশহরের অদূরে বিজয়নগর উপজেলা শশই এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও একজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সুমন গোস্বামী (৩০) ও মোহন বনিক (২৫)। এদের মধ্যে নিহত সুমন মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ্টাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম ধর্মযাজক দেবব্রত গোস্বামীর ভাতিজা ও স্বপন গোস্বামীর ছেলে এবং নিহত মোহন মাধবপুর বাজারের গৌরাঙ্গ বনিকের ছেলে।
জানা যায়, আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা যোগে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতে আগরতলার উদ্দেশে রওয়ানা হন। সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল। তাদের বহনকারী যানটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের অদূরে বিজয়নগর উপজেলা শশই এলাকায় পৌঁছলে একটি তেলের ট্রাকের মেট্রো-৬-৪১০৩৭১ সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে হয়। এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন। এদিকে সুমন গোস্বামী মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী তেলের ট্রাক মেট্রো-৬-৪১০৩৭১ ও দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com