সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির দেশের সকল মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় অর্ধশত পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যেই দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছেন। এদেশে এখন সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে যাচ্ছেন। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।
এ সময় এমপি আবু জাহির পূজামন্ডপগুলোতে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com