মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে জেলা প্রশাসক ইসরাত জাহান দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল ও নবনির্মিত মাদার কর্ণারের প্রকল্প শুভ উদ্বোধন করেন। এদিকে আসন্ন পবিত্র শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৭৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রতি মণ্ডপে উনিশ হাজার সাতশত টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুদান বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও সঞ্চালনা করেন পিআইও প্লাবন পাল। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ডাক্তার সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক বাবু প্রণয় পাল, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com