মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গরুর দাম কমলেও হবিগঞ্জ শহরে মাংসের দাম কমেনি

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরুর দাম কমলেও হবিগঞ্জ শহরে কমছে না মাংসের দাম। আগের মতোই অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে গরুর মাংশ। এর মাঝে আবার অধিকাংশই চর্বি ও হাড় দেয়া হয়। সম্প্রতি পৌরসভা থেকে প্রতিকেজি মাংসের দাম ৫৫০/৬০০ টাকা নির্ধারন করে দেয়া হয়। কিন্তু এ আদেশ অমান্য করে মাংস বিক্রেতারা প্রতি কেজি ৬৫০-৭০০ টাকায় বিক্রি করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের চৌধুরী বাজার, সিনেমা হল বাজার, চাষি বাজার, শায়েস্তানগর বাজারসহ বিভিন্ন বাজারে প্রায় ২০-২৫টি মাংসের দোকান রয়েছে। আর এগুলোতে প্রতিদিনই শতাধিক গরু জবাই হয়। তবে প্রতিকেজি ৬৫০-৭০০ টাকা রাখা হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেন। তারা আরও বলেন, বর্তমানে গরুর দাম আগের চেয়ে কমেছে। তারপরও মাংসের দাম কম রাখা হচ্ছে না। আবার ১ কেজি মাংসে ২শ থেকে আড়াইশ গ্রাম হাড় ও চর্বি দেয়া হয়। মাংসের দোকানগুলো মনিটরিং করার দাবি জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com