মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্লাড সোসাইটি ইন নবীগঞ্জ উপজেলা শাখার ফ্রী ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ এস এ ইনক- এর সহ সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক, মোহাম্মদ আলী মিটুর অর্থায়নে, ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, এইচ আর হাবিব চৌধুরী’র তত্ত্বাবধানে, গত রবিবার নবীগঞ্জ উপজেলা ৯নং বাউসা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বদরদি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায়, প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে ফ্রী ব্লাড ক্যাম্পেইন সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ নিঃস্বার্থ রক্তদান সংগঠনের আহ্বায়ক, রবিন আহমেদ সেজু, নিঃস্বার্থ রক্তদান সংগঠনের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক আহমেদ, ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ নবীগঞ্জ শাখার, সহ-সভাপতি, ক্বারী মাওলানা মুহিবুর রহমান, সহ-সভাপতি কাজী জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রাহেদ চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মুফতি কামরুল ইসলাম, সহকারী শিক্ষক, হাফেজ জালাল উদ্দীন মোহাম্মদ ধন মিয়া, সহকারী শিক্ষক, হাফেজ আলমগীর হুসেন, ৩নং ওয়ার্ড আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া, সভাপতি মোঃ জিয়াদ হোসাইন চৌধুরী, ওয়ার্ড আল-ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি, এটি এম হাসান, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ লাক তালুকদার এবং মোঃ মান্নানুর রহমান ও শেখ সৌরভ আহমেদ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com