মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারীকে আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক মাদক কারবারী’কে আটক করেছে। তিনি সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের মৃত মাঈন উদ্দিন এর ছেলে। সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান, রবিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হরষপুর বিওপির নায়েক সুবেদার ফজলুর হক এর নেতৃত্বে একদল বিজিবি’র জওয়ান ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রমজান আলীকে আটক করে।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com