সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ ৩ বছরেও সম্পন্ন হয়নি ॥ বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদার

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়ন ভূমি অফিসের নূতন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না হলেও বিল উত্তোলন করে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব কোন ভবন নেই। ইউনিয়ন ভূমি অফিস প্রতিষ্টার পর থেকে ইউনিয়ন পরিষদের একটি আধাপাকা ঘরে কাজ করা হত। পরবর্তীতে ডাইক তৈরির পর কানাডিয়ান এনজিও সংস্থা কর্তৃক নির্মিত একটি আধাপাকা কমিউনিটি ঘরে স্থানান্তরিত করা হয়। বিগত ২০১৯ সনে কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজের দ্বায়িত্ব পায় হবিগঞ্জের ঠিকাদার এল আর সুমন। প্রধান ঠিকাদারের নিকট থেকে কাজ কিনে নেন স্থানীয় সাব ঠিকাদার অভিরাম দাস।
কাকাইলছেও মমচাঁন ভূঁইয়া দাখিল মাদ্রাসার অদূরে ডাইকে নব-নির্মিত ভবনের সীমানা প্রাচীর, বাথরুম, রং, টাইলস্ সহ বিভিন্ন ধরণের কাজ বাকি রেখে কাজের ইস্তফা দেন সাব ঠিকাদার অভিরাম দাস। দীর্ঘ ৩ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন সমঝিয়ে দেননি ওই ঠিকাদার। অপরদিকে দীর্ঘ ৩ বছরেও নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে, সম্পূর্ণ বিল উত্তোলন করে নেন সাব ঠিকাদার অভিরাম দাস। ওই ভবনের নির্মাণকাজ কবে সম্পন্ন হবে বলতে পারছে না কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com