মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুরি যাওয়ার ১২ ঘন্টা পর রায়ধর থেকে টমটম উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার রিচি থেকে চোরাইকৃত টমটম ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গত ১৮ জুন সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে গোপায়া ইউনিয়নের রায়দর এলাকার বড়ইউড়ি থেকে টমটমটি উদ্ধার করেন। পরে সদর থানায় মালিকের নিকট হস্তান্তর করেন। এ সময় সদর থানার অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, হবিগঞ্জ শহরে মোটর সাইকেল, সিএনজি, টমটম চুরি বৃদ্ধি পেয়েছে। মানুষ সতর্কতার সাথে এসব যানবাহন রাখলেও চোরের দল তা নিয়ে যায়। এতে সাধারণ মানুষ আতংকে দিন কাটাচ্ছেন। গত ১৭ জুন রাতে রিচি গ্রামের মো. আব্দুল করিমের একটি টমটম কে বা কারা নিয়ে যায়। এ বিষয়ে জিডি করা হয়। এর প্রেক্ষিতে টমটমটি উদ্ধার করে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com