বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি: মাধবপুরে উলামা পরিষদ ও তৌহিদী জনতাদের মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মহানবীকে নিয়ে কটূক্তি মাধবপুরে উলামা পরিষদ ও তৌহিদী জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। শুক্রবার (১০ জুন) বিকাল ৩টা সময় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ থেকে বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা পরিষদের গিয়ে দোয়া মাহফিল মধ্য দিয়ে শেষ হয়। এসময় ওই এলাকায় ব্যাপক পুলিশ উপস্থিতি ছিল।
মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ তৌহিদী জনতাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। উলামা পরিষদের নেতা হাফেজ মোঃ মোবারক মোল্লা বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা উলামা পরিষদ ও তৌহিদী জনতা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়। এই সময় আরো বক্তব্য রাখেন মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি ওয়াজেদ আলী,কারী নুরুদ্দিন, মাওলানা এহতেশামুল হক, মাওলানা মুজাহিদ, মাওলানা হাসিবুল হাসান,সহ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com