সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে পুলিশের কথিত সোর্স মামুন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কিছু সোর্সই নানা অপরাধের সাথে জড়িত বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে কোর্ট স্টেশন ফাঁড়ির এএসআই সোহেল রানা অভিযান চালিয়ে বহু অপকর্মের হোতা পুলিশের কথিত সোর্স মামুন ওরফে কালা মামুন (৪০) কে আটক করেন। সে মোহনপুর এলাকার মৃত আব্দুস সহিদের পুত্র।
পুলিশ জানায়, পুলিশের কিছু সোর্সরা মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। যে কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ ছাড়া ইতোমধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। আবার কেউ কেউ বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। আর এদেরকে প্রশ্রয় দিচ্ছেন কিছু অসাধু এসআইরা। কারণ তারা এসব এসআইদের বিভিন্ন স্থান থেকে কমিশন আসে। সরেজমিনে দেখা যায়, অনেক সোর্সদের দেখে মনে হয় তারাই পুলিশের কর্মকর্তা। পোশাক আষাক, চাল-চলন দেখে মনে হয় না তারা সোর্স। এ ঘটনায় এএসআই বাদি হয়ে ১৫১ ধারায় মামলা করে আসামি মামুনকে আদালতে প্রেরণ করলে বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তবে পুলিশের এক কর্মকর্তা জানান, সোর্স ছাড়া পুলিশের কাজ করা সম্ভব নয়। তবে এরকম মাদক ও জুয়ার সাথে জড়িত এসব সোর্স থাকা উচিত নয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com