সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নাহিদ (৩০) নামের এক লম্পটকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দ-াদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদ- দেয়া হয় নাহিদকে। এদিকে দোষী প্রমাণিত না হওয়ায় অন্য আসামি আনসার মিয়ার স্ত্রী রিনা বেগমকে বেখসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি এডভোকেট মোঃ মোস্তফা মিয়া। আসামি পক্ষে ছিলেন শহিদুল ইসলাম।
পেশকার মো. ফজলু মিয়া জানান, ২০১৮ সালের ১৬ জুলাই নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত শরীফ উল্লার পুত্র গোলজার মিয়ার ১৫ বছরের স্কুল পড়ুয়া কন্যা রাত ১টার দিকে ঘরে ঘুমিয়ে পড়লে একই গ্রামের মৃত ওয়াব উল্লার পুত্র ফেক্সিলোড ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ কৌশলে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে তার বাড়িতে ধর্ষণ করে। আর এতে সহযোগিতা করে রিনা বেগম। এক পর্যায়ে নুরুল ইসলাম পালিয়ে যায়। পরের দিন কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোলজার মিয়া বাদি হয়ে ওইদিনই নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন কারাবাস করার পর উচ্চ আদালত থেকে জামিনে এসে পলাতক হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ৮ এপ্রিল গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ শামস উদ্দিন খান আদালতে চার্জশীট দেন নাহিদ ও রিনাকে আসামি করে। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায়ের সময় নাহিদ পলাতক এবং রিনা আদালতে হাজির ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com