শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শায়েস্তাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে ৩০ যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থেকে সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সাথে মহাসড়কের নুরপুর এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধলে একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকেহবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্টে লেখা পর্যন্ত কেউ মারা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com