শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় স্কুল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন আবু জাহির উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়। গতকাল রিচি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে এ প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হল। গতকাল সকাল সাড়ে ৮টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়। প্রথম ইনিংসে তারা ৪৮.৩ ওভারে ১৯৭ রানে রিচি উচ্চ বিদ্যালয়কে অলাউট করে। পরে ব্যাংটিং করতে নেমে ১৩ ওভারে ৪২ রান সংগ্রহ করে আবু জাহির উচ্চ বিদ্যালয়। পরে বৃষ্টির জন্য খেলা বিলম্বিত হয় এবং এক পর্যায়ে দুই দলের মধ্যে টস হলে এতে অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রাইম ব্যংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com