সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে সভাপতি হিসেবে নির্ধন দাস ১৫৪ ও আরাধন দাস ১৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুভাষ চন্দ্র সূত্রধর, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন তপন কুমার দাশ, প্রিসাইডিং অফিসার ছিলেন, জ্যোতিষ চন্দ্র ভট্টাচার্য্য মানিক, পোলিং অফিসার ছিলেন আব্দুল ওয়াহেদ। মোট ভোটার ২৫৯ জনের মধ্যে ২৪৫টি ভোট কাষ্ট্রিং হয় এবং বাতিল হয় ৬টি। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী নির্ধন দাসের নিকটতম প্রতিদ্বন্দ্বি জ্ঞানসিন্ধু মল্লিক নানু ৮৮ পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী আরাধন দাসের নিকটতম প্রতিদ্বন্দ্বি রজত কান্তি চৌধুরী সিটন পান ৯৫ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com