সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২১ মার্চ সোমবার উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় কর্মকর্তা সাইফুর রহমান। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারি শিব্বির আহমেদ আরজুসহ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড’র আর্থিক ও কারিগরি সহায়তায় সিলেট বিভাগের ২৯টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com