মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে যানজট সৃষ্টির কারণ অতিরিক্ত টমটম ও অটোরিকশা

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। প্রধান সড়কে সড়কে যানজট সৃষ্টির কারণে অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারছেন না। এমনকি রোগীরাও এসব টমটমের যানজটের কারণে হাসপাতালে না পৌঁছায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। পৌরসভার তালিকা অনুযায়ী হবিগঞ্জ শহরে দ্বিগুন টমটম চলাচল করছে। টমটমের কারণে কোনো গাড়ি মোটর সাইকেল চালানো সম্ভব হচ্ছে না। দুই পাশে সারি সারি করে চলাচল করছে। দেখে বুঝা যায় এ যেনো তারা রাস্তার রাজা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পদক্ষেপ নিচ্ছেন না। আর যাও দুই একটা পদক্ষেপ নেয়া হয় এবং আটক করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালীদের চাপে এসব টমটম ছেড়ে দিতে হয়। তাছাড়া অদক্ষ আর শিশু চালকদের কারণে দূর্ঘটনা ঘটছে। আবার অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। সরেজমিনে গিয়ে সদর হাসপাতালের প্রবেশ মুখে ও থানার পূর্ব পাশে টমটম পার্কিং করে ঘণ্টার পর ঘণ্টা যাত্রী উঠাতে ও নামাতে দেখা যায়। ফলে রোগীসহ বিভিন্ন লোকদের চলাচলের ব্যাঘাত ঘটে। তবে সদর থানা পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com