মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে বসত ঘর থেকে গাঁজা উদ্ধার ॥ আটক এক

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামে ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ আফরোজ মিয়া (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর দিক নির্দেশনায় এসআই তারিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ আফরোজের বসতঘর তল্লাশি করে। এ সময় পুলিশের আঁচ পেয়ে পালানোর চেষ্টা করে আফরোজ। পুলিশ তাকে আটক করে। আফরোজ খাটের নিচে লুকিয়ে রাখা পাটের বস্তা থেকে ২টি গাঁজা ভর্তি পলিথিনের ব্যাগ বের করে দেয়। আফরোজ সুন্দরপুর গ্রামের গাবরু মিয়ার পুত্র। পুলিশ গাঁজা উদ্ধারকৃত গাঁজা গুলো জনসম্মুখে জব্দ করে। গ্রেফতারকৃত আফরোজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com