সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে পৃথক স্থানে এক রাতে শিক্ষক সাংবাদিক ও নার্সের বাসায় দুঃসাহসিক চুরি ॥ ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪ লাখ টাকা লুট

  • আপডেট টাইম বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরে পৃথক স্থানে এক রাতে শিক্ষক, সাংবাদিক ও এক নার্সের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পৌরসভার ৩টি বাসায় একদিনে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, পৌর শহরের ক্রসরোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হকের বাসার রান্না ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা সাড়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কা, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বাক্ষর করা ইসলামী ব্যাংকের ৩টি চেক বই, ৬০ লাখ টাকার এফডিআর এর বই ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ ঘরে মূল্যবান আসবাপত্র চোরেরা লুটে নিয়ে যায়। ঘরের মালিক ফজলুল জানান, আমার পরিবার সকল সদস্যকে নিয়ে চিকিৎসা করানো জন্য কয়েকদিন আগে ঢাকায় যাই। গতকাল আমার ঘরের গৃহকর্মী প্রতিদিনের মত সকাল বেলা কাজে এসে বাহির থেকে তালা না খুলতে পেরে আমাকে বিষয়টি অবগত করে। পরে ওইদিনই আমি সন্ধ্যায় ঢাকা থেকে বাসায় এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পাই ঘরের মালামাল এলোমেলো রয়েছে। তিনি আরোও জানান, চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এদিকে চুনারুঘাট পৌর শহরের উত্তরবাজার এলাকায় সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোর। এ সময় চোরেরা দেড় ভরি স্বর্ণলঙ্কার, নগদ ২০ হাজার, ১টি ল্যাপটপ এসআর, প্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। সাংবাদিক নুর উদ্দিন সুমন জানান, গতকাল রাতে আমি প্রয়োজনীয় কাজে অন্যত্র অবস্থান করি। পরেরদিন বাসায় ডুকে দেখি ঘরের আসবাপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এসময় চোরেরা আমার খালি বাসায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে। অপরদিকে পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মোঃ জাকারিয়া হোসেনের মালিকানাধিন বাসায় চুনারুঘাট হাতপতালের এক নার্সের বাসা থেকে চোরেরা নগদ ৬৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণলঙ্কার, আসবাপত্র ও দামী কাপরচোপ লুটে নিয়ে যায়। এ ব্যপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-পৃথক ৩টি স্থান আমরা পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com