মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার সমীর হোসেন মীরের পুত্র নাঈম হোসেন মীর (২১) ও আফরোজ আলী মীরের পুত্র লিটন আলী মীর (২২) কে আটক করে। তখন তাদের টমটম তল্লাশী করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com