সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান। সভাপতিত্ব করেন, দৈনিক আজকের সংবাদ এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রিংক, একুশে টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি জুয়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আর শায়েল, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শেখ এ এ জলিল, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুন, সংবাদ এর জেলা প্রতিনিধি শাহ আলম, জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশে মরণব্যাধি ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। আশঙ্কাজনক খবর হলো, দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করার কথা বলেন। বক্তারা, প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। একইসঙ্গে বাংলাদেশে ক্যান্সার ও এ রোগে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বিবেচনা করেন তারা। তারা বলেন, ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে, প্রতিরোধের জন্য কী কী করণীয় সে বিষয়ে সচেতনতা জরুরি। এছাড়াও ক্যান্সার যেন না হয় সেজন্য মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দেয়া এবং ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার কথাও বলেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com