মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ হারবালসহ ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকার ৫টি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাহী বিচারক জেসমিন সুলতানার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়-বিকেলে শায়েস্তাগঞ্জ জংশন ও পুরানবাজার এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত জংশন এলাকার আনোয়ার মডার্ণ হারবালকে ৫ হাজার টাকা, একই এলাকার জলিল মিয়ার খাবার হোটেলকে ২ হাজার টাকা, পুরানবাজার এলাকার আজিজ মিয়ার হোটেলকে ৫ শত টাকা, জব্বার মিয়ার হোটেলকে ১ হাজার টাকা এবং নতুন ব্রীজ এলাকার বি, বাড়িয়া দয়াল হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী বিচারক জেসমিন সুলতানা জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com