শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

রোটারী ক্লাব অব হবিগঞ্জের নয়া কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৪-১৫ রোটারী বর্ষে রোটারী ক্লাব অব হবিগঞ্জের নয়া কমিটির ১ম সভা গতকাল রবিবার বিকেলে স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোতাব্বির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরীর পরিচালনায় সভায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি ডাঃ মোঃ জমির আলী, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি সফিকুল ইসলাম সেলিম, রোটারিয়ান পিপি এম এ মতিন খান, রোটারিয়ান পিপি সালেহ উদ্দিন আহমেদ প্রমূখ। সভায় সদ্যসাবেক প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক নয়া কমিটির কাছে ক্লাবের হিসাব হস্থান্তর করেন। পরে রোটারিয়ান শেখ জামাল মিয়ার সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com