বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সহ-সভাপতি শামমীম আহমেদ এর সভাপতিত্বে ও ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় প্রত্যেক ডায়াগনস্টিক ও ক্লিনিকে সরকারী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং কিছুদিন আগে কনসালটেন্ট ডায়াগনস্টিক সেন্টার ও ইউনাইটেড হাসপাতাল এর মালিক এর উপর হয়রানী মূলক মামলা দেওয়া এবং ওই ডায়াগনস্টিক ও ক্লিনিক এর কর্তৃপক্ষ কোন ভাবেই এর দায়ভার গ্রহন করেনা। যথাযথ কতৃপক্ষ যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করা হয়। এ সময় বক্তারা বলেন, আমরা মনে করি ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিকগন আগত রোগীদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা তাদের মূল দায়িত্ব। তারা যথার্থ কতৃপক্ষর নিকট অনুরোধ করেন সেবার মান বর্জায় রেখে তারা যেন যথার্থ সেবা দিতে পারেন সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ডায়াগনস্টিক ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সম্মিলিত ভাবে কোভিড সময়ে জেলার যেকোন প্রান্তে জরুরি কোন প্রয়োজন হলে সকল মালিকগন একত্রে প্রয়োজনীয় সেবার ব্যবস্থা গ্রহন করবেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সায়েদুজ্জামান জাহির, দি ল্যাব এইড হাসপাতালের মশিউর রহমান শামীম, আপন ডায়াগনস্টিক সেন্টার এর তজম্মুল হক চৌধুরী, মুন জেনারেল হাসপাতালের মো. সামছুল আলম, মাদার কেয়ার জেনারেল হাসপাতালের সিরাজুল ইসলাম, জুবেদা ও ফায়েজ হাসপাতালের মছকুদ আলী জয়ধর, দি ল্যাব এইড হাসপাতালের মো. ফারুক মিয়া, কেয়ার মেডিকেল সার্ভিসেস এর মো. হাবিবুর রহমান সবুজ, প্যানাসিয়া মেডিএইড এন্ড ক্লিনিক এর মনসুর আহমেদ এমদাদ, সাহিদ চক্ষু হাসপাতালের মামুনুর রশীদ মামুন, খোয়াই জেনারেল হাসপাতালের তাজউদ্দিন আহমেদ, ইউনাইটেড হাসপাতালের মো. মঈনুল হক, মুন ডক্টরস এর জনাব আলী, জমির আলী ডায়াগনস্টিক সেন্টারের মো. ইছাক মিয়া, বদরুন্নেছা প্রাঃ হাসপাতালের মো. আলাউদ্দিন, কেয়ার মেডিক্যাল সার্ভিসেস এর সাইফুর রহমান তারেক ও মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারের আসাদুল হক প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com